প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 19, 2025 ইং
হে বিপ্লবী বীর হাদি

জে.এম জাবেদ
হে শরিফ ওসমান হাদি
তুমি শুধু একটি নাম নও—
তুমি ইনকিলাব মঞ্চের বজ্রকণ্ঠ,
স্লোগানে জেগে ওঠা অদম্য সাহস।
“ইনকিলাব জিন্দাবাদ”—
এই শব্দে কাঁপত অন্যায়
মুষ্টিবদ্ধ হাতে লক্ষ কণ্ঠ
একসাথে হয়ে উঠত প্রতিবাদ।
ভয় ভেঙে তুমি শিখিয়েছ
কীভাবে রাস্তায় দাঁড়াতে হয়।
কীভাবে মাথা উঁচু করে।
সত্যের পক্ষে কথা বলতে হয়।
তোমার স্বপ্ন ছিল একটি দেশ—
যেখানে শোষণের ঠাঁই নেই
ইনকিলাব মঞ্চে দাঁড়িয়ে
মানুষই হবে সবচেয়ে বড় শক্তি।
আজ তুমি নেই
তবু তুমি হারাওনি—
প্রতিটি মিছিলে, প্রতিটি কণ্ঠে
ধ্বনিত হয়: ইনকিলাব… ইনকিলাব!
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট